• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর প্রতিনিধি: / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোল চেকপোষ্টে গৌতম মিস্ত্রি (৫৫) নামের এক ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গৌতম বেনাপোল স্থলবন্দরের চেকপোষ্টে পৌঁছানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালিয়ানগর সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা ও দার বাবার নাম রমনী মিস্ত্রি।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট স্বামীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ১২ দিন অবস্থান শেষে বুধবার ভারতে ফেরার জন্য বেনাপোলে পৌঁছান। গাড়ি থেকে নামার পরই গৌতম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভারতীয় এক পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দফতরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category