• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: / ১২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে (কৃষক) আপন দুই ভাই মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।তারা আপন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষকের মৃত্যুতে উপজেলা বিএনপি শোক জানিয়েছে। একই সঙ্গে পরিবারটির পাশে থাকারও আশ্বাস দেয়া হয়।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, নিহতদের খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category