• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

হাকিমপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ১৩৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Oplus_131072

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার” উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।

সোমবার সকাল ১০’টায় উপজেলা পরিষদ হলরুমে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে হাকিমপুরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা জাতীয় বিদ্রোহী কবি নজরুল ইসলামকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

নজরুল বর্ষ উপলক্ষে উদযাপন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে নজরুল সঙ্গীত,কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category