• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শিকারির কবল থেকে ৫ অতিথি পাখি উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৯৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে পাঁচটি অতিথি পাখি (বালি হাঁস) উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধার করা পাখিগুলো স্থানীয় একটি পুকুরে অবমুক্ত করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ভাদুরিয়া বাজারে বিরামপুর রেঞ্জের ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচটি অতিথি পাখি উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা বালি হাঁসগুলো স্থানীয় একটি জলাশয়ে অবমুক্ত করা হয়। এ সময় বনকর্মী মিজানুর রহমান, জনি মিয়া, সাংবাদিক আর কে ওসমান আলী ও স্থানীয় ইউপি সদস্য রাব্বু মিয়া উপস্থিত ছিলেন।

ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর জানান, বন্যপ্রাণী ও অতিথি পাখি রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জড়িত শিকারিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category