• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ভ্রাম্যমাণ আদালতের মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা

কলারোয়া (বরিশাল) প্রতিনিধি / ৩৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কলারোয়ায় গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার(২৯আগস্ট) সকাল ১০টার দিকে পাকাব্রিজ সংলগ্ন এলাকায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

মাদকবিরোধী অভিযানকালে আলিম গাজীর কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category