• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

গলাচিপায় মাদ্রাসা ছাত্র অপহরণ: মুক্তিপণ দাবী ৫০ হাজার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি / ১১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় ১৬ বছরের মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। অপহৃতি হওয়া শিক্ষার্থীর নাম মো. রেদোয়ান। তিনি স্থানীয় দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জনৈক নূর জামাল এর সেলুন থেকে চুল কাটাতে গিয়ে অপহরণের শিকার হন মাদ্রাসা ছাত্র রেদোয়ান। একই সময় অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। রেদোয়ান উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

ঘটনার একদিন পর (শুক্রবার) রেদোয়ানের বাবা আবুল কালাম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

রেদোয়ানের বাবা আবুল কালাম বলেন, ‘বৃহস্পতিবার রেদোয়ান নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন শুক্রবার বেলা পৌঁনে দুইটার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর দিয়ে আমার স্ত্রী মাকসুদার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তারা আমার স্ত্রীকে বলে,‘তোমার ছেলেকে কী দেখতে চাও? তাহলে আমাদের মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, হাফিজিয়া মাদ্রাসা ছাত্র রেদোয়ান গত বৃহস্পতিবার নিখোঁজ হলে তার বাবা আবুল কালাম শুক্রবার গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেন। এ ব্যাপারে পুলিশের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category