• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৬ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের মোঃ রেজাউল মৃধা (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ১২,০০০ টাকা। জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী জানান, “বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।” উল্লেখ্য: সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category