• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে নিজ অঙ্গণে ফিরছেন মৌসুমী

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

বিনোদন ডেস্ক

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে নিজ অঙ্গণে ফিরছেন মৌসুমীঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের সিনেমা জগত ছাড়লেও আমেরিকায় টুকটাক অভিনয় করছেন তিনি। দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প নিয়েই নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। যেখানে উঠে এসেছে বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন নির্মাতা।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কমবেশি থাকে। এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক জাহাঙ্গীর বলেন, সর্বশেষ মৌসুমীর ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা।

এর আগে পরিচালক একই নামে ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলেন। সেটিই এখন সিনেমা হয়ে মুক্তি পাবে। ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে সিনেমায় অভিনয় করেছেন।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category