• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বেগম জিয়ার জন্মবার্ষিকীতে লক্ষ্মীপুরে বিএনপির দোয়া মাহফিল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লক্ষ্মীপুর জেলা।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর শহরের চকবাজার জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দোয়ার আয়োজন করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হারুনুর রশীদ ব্যাপারি, হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ূন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুক্তরাজ্য বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তানিম এনাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ৷

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category