• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

এসএসসিতে ফেল পরীক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুষ্টিয়া ভেড়ামারায় ২০২৬ সালের এসএসসিতে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছেন তানিয়া খাতুন (১৭) নামের এক পরীক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তানিয়া গ্রামের প্রবাসী আক্তারুল ও কবিতা খাতুন দম্পতির কন্যা। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষায় গতবছরও অকৃতকার্য হয়েছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২০২৬ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে পরীক্ষায় অকৃতকার্য হয়। পরে রাত ১০টার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তানিয়া। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠায় ভেড়ামারা থানা পুলিশ।

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category