• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ফয়েজ আহমেদ।

শহর সভাপতি আব্দুল আউয়াল হামদুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারি ইসমাঈল হোসেন ফয়সাল, অফিস সম্পাদক জুনায়েদ হোসেন খান, অর্থ সম্পাদক রাজীব হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক সরোয়ার হোসেন।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের আগামী দিনে জীবন পরিচালনার ক্ষেত্রে সহায়ক বেশকিছু দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় শতাধিক শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট বড় পরিসরে আরও শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category