আবেদনকরী শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী
ইউনাইটেড ডেস্ক
/ ৬
Time View
Update :
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Share
এহসানুল হক মিলন। ছবি সংগ্রহীত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফেল করা আবেদনকরী শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেন না। আগে বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।”
তিনি বলেন, “যেসব শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। পুনঃপরীক্ষার সময় কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সোমবার প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।