নিশ্চিত পরাজয় জেনেও জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রবীণ রাজনৈতিক কর্নেল (অব.) অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে।
রোববার (৯ আগস্ট) ১১ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে দলটি তাদের প্রার্থী চূড়ান্ত করে।
সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি।