• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রংপুর রেলস্টেশনের পার্শ্ববর্তী বাবুপাড়া এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে।

৮ আগস্ট (শনিবার)  সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রংপুর রেলস্টেশনের সুপার মামুন মিয়া। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।

স্টেশন সুপার জানান, ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। স্টেশনের কাছে বাবুপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন ও বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে।

তিনি আরও জানান, ট্রেনটি ৩ নম্বর লাইনে থাকায় অন্য লাইন ক্লিয়ার ছিল। ফলে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category