• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

কালিয়াকৈরে বাসে আগুন

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

৭ আগস্ট ( শুক্রবার) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশনে এলাকায় পৌঁছনোর পর সড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় গাড়ির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উড়তে শুরু করে। এসময় আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বাসের ভেতর পুরোপুরি পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, একটি বাসে আগুনের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category