• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে: মামুনুল হক

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

২৪-এর বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, নয়া ফ্যাসিবাদ থেকে কেউ রেহাই পাচ্ছে না। লাগাতার শিক্ষাঙ্গগুলোতে হামলা হচ্ছে। নজিরবিহীন এসব হামলায় শিক্ষাঙ্গণে এক ধরনণের আতঙ্ক হয়েছে। সন্ত্রাসী হামলার দায় ছাত্রদলের। শিক্ষাঙ্গনে এধরণের কার্যক্রম আর চলতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই জোট নেতা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১-দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, নির্বাচন-পরবর্তী নতুন করে যে ফ্যাসিবাদ শুরু হয়েছে তা এখনই আটকাতে হবে। তা না হলে ২৪-এর জুলাই শহীদ থেকে দ্বিগুণ মানুষকে জীবন দিতে হবে। ২৪-এর আন্দোলনে যখন মাঠে নামে, তখন সবাই বলছিল তোমরা কেন মাঠে নামলে? কওমি ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামিনি, স্কুল-কলেজের আমার ভাইদের বুকে কেন গুলি করা হলো, এর জবাব দিতে নামছি। সুতরাং ভবিষ্যতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসাগুলো থেকে আবাবিল নেমে আসবে।

তিনি আরো বলেন, গণভোট নিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে। সরকারকে বলি, এই রায় বাস্তবায়ন করুন। কারণ এই রায় ৭০ শতাংশ জনগণের, এই রায় শাপলা চত্বরের শহীদদের, এই রায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের, এই রায় ২৪-এর রক্তের বিনিময়ে। যদি এই সনদকে অসম্মান করা হয়, তাহলে আমরা এর সম্মান রক্ষার্থে শপথ গ্রহণ করতে চাই।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে বলি, আপনারা মজলুম থেকে জুলুমকারী হয়েছেন। যদি ফ্যাসিবাদ থেকে ফিরে না আসেন, তাহলে আমরা জুলুমের হাত ভেঙে দেব। হুঁশিযারি উচ্চারণ করেন খেলাফত মজলিসের আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category