সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা বহরে ফের ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী কায়দায় এনসিপির নেতাদের গাড়ি বহরে সিলেটের গোলাপগঞ্জে হামলা চালিয়েছে ছাত্রদল। এর আগে হবিগঞ্চে একই পথ অবলম্ভন করে হামলা চালিয়েছে তারা।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, পাথর নিক্ষেপে একটি গাড়ির কাচ ভেঙে গেছে। প্রাথমিকভাবে কেউ আহত হয়নি, নেতাদের কড়া নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছে।