• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগে হবিগঞ্জে মামলা

ইউনাইটেড ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় মামলা করতে গিয়ে দিনভর পুলিশের একাধিক বাধা, ধাক্কাধাক্কি ও দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত রাতে অভিযোগ দায়েরের অনুমতি পায় দলটি।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলা করেন।

মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হামলার প্রতিবাদ, মামলা দায়ের এবং আহতদের খোঁজখবর নিতে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির নেতারা একাধিক স্থানে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠে।

মঙ্গলবার হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category