• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দা. আফ্রিকায় ৬ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দগ্ধাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category