• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

পরীমণির বিয়ের খরচ আমার: জয়

বিনোদন ডেস্ক / ৪১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ফের বিয়ের পিড়িতে বসার ঘোষণা দিয়েছেন ঢাকাইয়া সিনেমার অভিনেত্রী পরীমণি। এতে সোশ্যাল মিডিয়ায় পরিকে নিয়ে করে নতুন করে আলোচানার ঝড় উঠেছে। এই হালে ঘি ঢাললেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কারণ পরীমণির বিয়ের খরচ বহনের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে শাহরিয়ার নাজিম জয় তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “নিজের একটা ভুলের জন্য পরিমণির কাছে ফোন করে ক্ষমা চেয়ে ছিলাম, ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।”

শাহরিয়ার নাজিম জয়ের পোস্টে নেটিজেনদের নানারকম প্রতিক্রিয়া ভরে আছে। অনেকে পাত্র হিসেবে আগ্রহ প্রকাশ করছেন। অনেকে বিয়ের দাওয়াত চেয়েছেন। কেউ কেউ জয়কে কটাক্ষ করেও মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে পরীমণি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

বলে রাখা ভালো, ব্যক্তিগত জীবনে পরীমণির একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমণির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে আলোচিত। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category