• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

রাজনীতিতে ধর্ম বিভাজন জনগণ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ইউনাইটেড ডেস্ক / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয়, তবে এই বিভাজন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি ১৯৭১ থেকেই বারবার আঘাত করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপি কোনো ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, দলগতভাবে বিএনপি বিভাজন করে না বলেই দেশের সব ধর্মের মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সংসদ সদস্যদের মধ্যে সব ধর্মকে তুলে এনে অনন্য নজির স্থাপন করেছেন।

এ সময় সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সরকার  ভাতার ব্যবস্থা করেছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category