• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, ‘অপারেশন লাইটনিং’ নামে পরিচালিত পাল্টা হামলার দশম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হয়েছে। খবর আল-জাজিরার।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পৃথক আরেক দফা হামলায় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

এর আগে, আইআরজিসি কুয়েতে হামলার দাবি করে।তাদের মতে, আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category