• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
দুর্যোগমন্ত্রী

বন্যায় গরু ছাগল মারা গেলে ২৫-১০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বন্যায় গবাদিপশু হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্যার পানিতে গরু মারা গেলে প্রতিটি গরুর জন্য ২৫ হাজার টাকা এবং ছাগল ও ভেড়া মারা গেলে প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

১৪ জুলাই (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বন্যা পরিস্থিতি পর্যালোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ ঘোষণা দেন।

সভায় মন্ত্রী বলেন, বন্যায় শুধু মানুষের ঘরবাড়ি নয়, কৃষি ও প্রাণিসম্পদ খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারি ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করা হবে।

তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরকে বন্যায় মারা যাওয়া গবাদিপশুর পূর্ণাঙ্গ তথ্য দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় জেলায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল, ৪২টি ভেড়া, ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি এবং ১ হাজার ৩০০ হাঁস মারা গেছে।

বন্যার কারণে জেলার বিভিন্ন এলাকায় গবাদিপশুর খামার, পোলট্রি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category