বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে লক্ষ্মীপুরের রায়পুরে মা ও বোন হারানো সিফাতের হাতে ২ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের শহীদ আহমদ যায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব সিফাতের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, জেলা সেক্রেটারি এ. আর. হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সিফাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।