• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব।

শনিবার দলের উদ্যোগে বাঁশখালীর দূর্গত এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। এসময় তিনি বাঁশখালীকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারকে দেশকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন বানের পানিতে তলিয়ে গেছে। অনেকের ক্ষেত-খামার, ফসলি জমি নষ্ট হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এখনো অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। ত্রাণ কার্যক্রমের আওতায় সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রান সহযোগিতার মধ্যে রয়েছে- শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, নগদ টাকাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এছাড়াও জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি এম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসা টিম বিদ্যমান ছিল।

ত্রাণ টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন- অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, এম কফিল উদ্দীন রানা, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা শরিফ কাদেরী, গিয়াস উদ্দীন জাহেদ, কাজী সোলতান আহমদ, মাওলানা সিরাজুল হক, এম আহমদ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, মুহাম্মদ শিহাব উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category