• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

আগামীর দেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

ইউনাইটেড ডেস্ক / ১৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

৬ জুলাই (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময়, ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category