• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

জুলাইয়ের অনুষ্ঠানে অডিটোরিয়াম না দেওয়ার অভিযোগ তিতুমীর কলেজ প্রশাসনের বিরুদ্ধে

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ২৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘লহু রাঙা জুলাই’ শীর্ষক কর্মসূচির জন্য শহীদ বরকত মিলনায়তন ব্যবহারের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ প্রশাসনের বিরুদ্ধে।

 

শনিবার (৫ জুলাই) তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আল নোমান নিরব তাদের নিজ নিজ ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন।

 

ফেসবুক পোস্টে শাখা আহ্বায়ক শাখাওয়াত হোসেন জানান, আগামী ৯ জুলাই ‘লহু রাঙা জুলাই’ শিরোনামে তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্বঘোষিত কর্মসূচির জন্য শহীদ বরকত মিলনায়তন অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হলেও কলেজ প্রশাসন তা নাকচ করে দেয়।

 

তিনি আরও দাবি করেন, সেদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয়, ‘অদৃশ্য চাপ রয়েছে’।

 

এদিকে, সংগঠনটির সদস্যসচিব আল নোমান নিরব তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্বদানকারী দুইজন মাননীয় সংসদ সদস্যকে ‘লহু রাঙা জুলাই’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা কলেজ প্রশাসন আগে থেকেই অবগত ছিল। তার দাবি, নিয়ম অনুযায়ী সংসদ সদস্য অতিথি হিসেবে উপস্থিত থাকলে অডিটোরিয়াম বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তবে চূড়ান্ত অতিথি তালিকা জমা দেওয়ার পর প্রশাসন ‘রাজনৈতিক চাপের’ অজুহাত দেখিয়ে অডিটোরিয়াম বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায় এবং বর্ষাকালে খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেয়।

 

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের সিদ্ধান্ত তিতুমীর কলেজ, এর শিক্ষার্থী এবং কলেজের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের জন্য চরম লজ্জাজনক ও অপমানজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category