• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক / ৪৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নান্দনিক ফুটবলের যে ছন্দ দর্শকরা প্রত্যাশা করেন, এই ম্যাচে তার খুব একটা দেখা মেলেনি।

 

আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চও ছিল না চোখে পড়ার মতো। ফলে প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও ম্যাচটি খুব বেশি জমেনি।

 

তবু শেষ ষোলোর ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই উত্তেজনার খামতি রাখেনি। ম্যাচজুড়ে ছিল একের পর এক শক্ত ট্যাকল, ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত মুহূর্ত।

 

শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোলেই প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

 

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল বেছে নেয় প্যারাগুয়ে। ম্যাচের প্রথম ১০ মিনিটে বলের প্রায় ৯০ শতাংশ দখল ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে।

 

তবে এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের ধারাবাহিক আক্রমণ বারবার থেমে যায় পাঁচ ডিফেন্ডার নিয়ে গড়া প্যারাগুয়ের শক্ত রক্ষণে। ফলে ম্যাচের প্রথম ২০ মিনিটে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি ফ্রান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category