• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক / ২৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আকাশসীমা লঙ্ঘন করলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। একই সঙ্গে সৌদির যুদ্ধবিমানের ‘অনুপ্রবেশের’ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলেও দাবি করে গোষ্ঠীটি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের বিমান সৌদি ‘যুদ্ধবিমান’ এর মুখোমুখি হয়েছিল। সৌদি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণ থেকে বিরত করার চেষ্টা করেছিল।

একটি ভিডিও বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, “আমরা অপরাধী সৌদি শত্রুকে আমাদের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা বা আমাদের দেশকে লক্ষ্য করে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করছি। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রে থাকা গুরুত্বপূর্ণ স্বার্থ লক্ষ্য করে একটি ব্যাপক জবাব দেওয়া হবে।”

সারি বলেন, বিদ্রোহীরা ভোর ৫টা ২০ মিনিটে হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের ‘অনুপ্রবেশের’ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ‘২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে’ সানায় অবতরণ করতে বাধা দেওয়া।

তিনি জানান, যেকোনো ‘সম্ভাব্য পরিণতি’ সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category