• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইউনাইটেড ডেস্ক / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
এহসানুল হক মিলন। ছবি সংগ্রহীত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে, চাকরি ছেড়ে দিতে হবে।

২ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ গ্রহণ না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।

তিনি বলেন, কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ নির্বাচন সকলে করতে পারবে। কিন্তু একটা ডিরেক্ট রেগুলেশন নির্বাচন কমিশনের তো হতে পারে যেটা আইনকে কখনো ব্যত্যয় ঘটায় না।

তিনি আরও বলেন, এই ধরনের যদি একটি নিষেধাজ্ঞা থাকে তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের যে আমাদের প্রয়োজন সেটা থাকবে।

এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি ২শতাংশ দিয়েছে পরবর্তীতে ৫ শতাংশ দেওয়ার কথা বলেছেন। এছাড়া আপিল বিভাগের রায় দিয়েছেন, ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category