• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলারে বিস্ফোরণ, ৬ জন দগ্ধ

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকায় মুরিংয়ে নোঙর করা এফভি ‘দেশ ফিশিং’ নামের জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা হয়। পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন।

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জাহাজের ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category