• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নরসিংদীি প্রতিনিধি

নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ জুন) রাতে নরসিংদীর বেলাবো বাজার শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  মনির হোসেন উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের মো. ইসরাইল খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন একাধিক মামলার আসামি। তার নামে বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে বেলাবো থানা পুলিশ।

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে বেলাবো বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category