• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান
প্রধানমন্ত্রীর তহবিল:

বিরোধীদলীয় সাংসদদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বি‌রোধী দলীয় সাংসদদের (এম‌পি) জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থে‌কে ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধী দলীয় এম‌পি‌দের আসনের জন্য রাখা হয়নি। পরবর্তীতে সেখানে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে বরাদ্দ কেবল মসজিদ, গোরস্থান ও ঈদগাহের কাজে ব্যয় করা যােবে।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের আগে সরকারি দ‌লের সংসদ সদস্যদের (এম‌পি) আস‌নে বরাদ্দ দেওয়া হলেও, বি‌রোধী দলের এম‌পিদের আসনে দেওয়া হয়‌নি। এ নি‌য়ে তারা সংস‌দে সমা‌লোচনা ক‌রেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় এম‌পি‌দের আসনে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন।

পরে ঢাকা-১২ আসনের জামায়া‌তে এম‌পি সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাঁকে ফ্লোর দেননি।

এরপর স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, জেলা পরিষদ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি।

স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন হা‌ফিজ উদ্দিন। এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব করায় ধন‌্যবাদ জানান স্পিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category