• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যার চেষ্টা চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত
মাদক বিক্রিতে বাধা

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যার চেষ্টা

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদক বিক্রি করতে বাধা দেওয়ায় রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে হত্যার চেষ্টায় গুলি করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ৯ টার দিকে নরসিংদী পৌর শহরের বানিয়াছল বিল পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহত রুবেল মিয়া শহরের বিলাসদী দক্ষিণপাড়া মহল্লার আলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীরা জানায়, জেলা শহরের রাঙ্গামাটিয়া কোনাপাড়া এলাকার মাদক ব্যবসায়ীরা শনিবার (২৭ জুন) এক যুবককে কুপিয়ে আহত করার জেরে এলাকায় চরম উত্তেজনা ও চাপা আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে বানিয়াছল বিল পাড় এলাকায় এসে মাদক বিক্রি করতে থাকে। এতে বাদ সাদে রুবেল মিয়াসহ এলাকার আরো বেশ কয়েকজন যুবক। তারা মাদক বিক্রিতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন ওরফে মিনি আল আমিন ও তার সহযোগী রিমন উভয়ে তাদের কোমর থেকে পিস্তল বের করে আল আমিন উপরের দিকে একটি ফাঁকা গুলি ছুড়লে ওই যুবকরা দৌড়ে পালাতে থাকে। এসময় রিমন তার হাতে থাকা পিস্তল দিয়ে পর পর তিনটি গুলি ছুড়লে সেই গুলি গিয়ে রুবেলের পাছায় বিদ্ধ হয়। গুলি বিদ্ধ হয়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রুবেল। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, পরে ৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুনের জানতে চাইলে বিষয়টি কিছুক্ষণ পূর্বে অবগত হয়েছেন বলে জানায় তিনি। এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে। তাদের কাছ থেকে জেনে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
ইউনি /শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category