• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ২৮ জুন (রোববার) ইরাক সফরকালে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা  হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আরাঘচি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের কর্মকর্তাদের অবহিত করেছি।

তিনি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সমস্ত বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি।

নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্ট এবং যেকোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category