• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

নকআউটে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে ফিরছেন ‘জাপানের মেসি’

খেলা ডেস্ক / ২৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সুখবর পেয়েছে জাপান। ইনজুরি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম ভরসার নাম তাকেফুসা কুবো। ‘জাপানের মেসি’ নামে পরিচিত এই ফরোয়ার্ডের প্রত্যাবর্তনে ব্লু সামুরাইদের শিবিরে বেড়েছে আত্মবিশ্বাস।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে হুইলচেয়ারে করে মাঠ ছাড়তে হয়েছিল কুবোকে। এরপর থেকেই তাকে নিয়ে উদ্বেগে ছিলেন জাপানি সমর্থকরা। ইনজুরির কারণে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। সেই সময় ন্যাশভিলের অনুশীলন কেন্দ্রে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান এই তারকা ফুটবলার।

সুইডেনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পরদিনই অনুশীলনে ফেরেন কুবো। জাপানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আহত হাঁটুতে সুরক্ষামূলক ব্যান্ডেজ পরে বল নিয়ে অনুশীলন করছেন তিনি। চোট পাওয়ার পর এটিই ছিল তার প্রথম বল-পায়ে অনুশীলন।

মাঝমাঠ ও আক্রমণভাগ—দুই জায়গাতেই সমান কার্যকর কুবোকে তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও মায়োর্কার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি রিয়াল সোসিয়েদাদের জার্সিতে খেলছেন।

কুবোর ফিরে আসায় ব্রাজিলের বিপক্ষে নকআউট লড়াইকে ঘিরে নতুন করে আশাবাদী জাপানের সমর্থকরা। ‘এশিয়ার ব্রাজিল’ নামে পরিচিত দলটি এবার এই তারকাকে সঙ্গে নিয়েই শক্তিশালী সেলেসাওদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category