• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ইউনাইটেড ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয় নির্বাচন পরবর্তী সাংগঠনিক মূল্যায়নের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

২৭ জুন (শনিবার) দুপুরে রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ। তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত হয়েছে। বিশেষ করে এককভাবে নির্বাচন করা, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়গুলো সামনে আসে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে আরো কার্যকর ও গতিশীল করতে নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে।

গাজী আতাউর রহমান এর আগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category