• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জন

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে বহু মানুষ আটকা পড়ে রয়েছেন। জীবিতদের সন্ধানে ব্রাজিল, কানাডাসহ অন্তত ৮ দেশের উদ্ধারকারী দল যোগ দিয়েছে।

গত বুধবারের (২৪ জুন) দুটি ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে বহু মানুষ আটকা পড়ে রয়েছেন। সেখানে জীবিতদের সন্ধানে চলমান জরুরি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। এখন পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।

শুক্রবার (২৬ জুন) দেশটিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে। ব্রাজিল, কানাডা ছাড়াও উদ্ধারকারী দলে যোগ দিয়েছে মেক্সিকো, কলম্বিয়া, এল সালভাদর, কিউবা ও যুক্তরাষ্ট্র দেশটিতে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান টম ফ্লেচার বলেছেন, “ভেনেজুয়েলার জনগণ এবং যাদের স্বজনরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, জেনে রাখুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ—আপনাদের কাছে সাহায্য পৌঁছাবে।”

গত বুধবারের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প দুটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী। এসব ভূমিকম্প সমগ্র অঞ্চলজুড়ে অনুভূত হয়।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category