• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুপুরীতে ভেনেজুয়েলা: নিহতের সংখ্যা ১০ হাজারের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কয়েক সেকেন্ডের ব্যবধানে ভয়াবহ দু’টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। সর্বোচ্চ ৭ দশমিক পাঁচ মাত্রা ও সর্ব নিন্ম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে তেলের রাজ্যটি। ঘটনায় দেশটিতে নিহতের সংখ্যা ১০ হাজার ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস।

গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধানারগার আছে। এছাড়া ঘটনার দিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়েই আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর নির্ম ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি। ফলে নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস; তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category