• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নতুন ভিসা নীতি: অনিশ্চিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন ভিসা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এতে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। কাজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চিতায় নিত্য সঙ্গী হতে যাচ্চে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এই চূড়ান্ত নিয়মের পর্যালোচনা শেষ করার পর এটি এখন আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। এর ফলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটরদের জন্য এই নির্দিষ্ট সময়সীমার নিয়ম কার্যকর করতে পারবে।

নতুন এই আইনি পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের পড়তে যাওয়া হাজার হাজার এশীয় শিক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা এবং পড়াশোনা পরবর্তী কাজের পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।

বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী এফ ওয়ান ক্যাটাগরির ভিসাধারী বিদেশি শিক্ষার্থীরা যতদিন তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা একাডেমিক প্রোগ্রাম চালিয়ে যান এবং ভিসার শর্ত মেনে চলেন, ততদিন তাদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের থাকার অনুমতি দেওয়া হয়। তবে নতুন কাঠামো চালু হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় কেবল একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বৈধভাবে থাকার অনুমতি পাবেন।

যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনা ওই নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হয়, তবে তাকে দেশটিতে অবস্থান করার জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন করতে হবে।

প্রস্তাবিত এই নতুন বিধিমালায় মূলত এফ ভিসা প্রাপ্ত শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটর, আই ভিসাধারী সাংবাদিক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের থাকার জন্য সর্বোচ্চ চার বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নির্ধারিত সময় পার হওয়ার পর শিক্ষা সমাপন না হলে তাদের বাধ্যতামূলকভাবে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে।

এর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার ক্ষেত্রে এতকাল ধরে চলে আসা নমনীয়তা বা বিভিন্ন আইনি সুযোগ-সুবিধাও অনেক বেশি সংকুচিত ও কঠোর করার প্রস্তাব করা হয়েছে এই নীতিমালায়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category