• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪৮২

ইউনাইটেড ডেস্ক / ১৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

২৪ জুন (বুধবার) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

অন্যদিকে রূপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category