• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
বাংলাদেশীদের জন্য

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউনাইটেড ডেস্ক / ৪৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২২ জুন (সোমবার) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়। তাদের নেতৃত্বে দুই দেশের মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পায়।

এর মধ্যে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন এবং বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এছাড়া আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এ ছাড়া সন্ত্রাসবাদ দমন (counter-terrorism) বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্ব স্ব দেশের পক্ষে দলিল দুটি বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category