• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

কোন এমপি হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি: যুবদল সভাপতি

নিউজ ডেস্ক / ২৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
বদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বি: সংগৃহীত

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে। এসময় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “কোনো সংসদ সদস্য হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে।”

শনিবার (২০ জুন) প্রথমে রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে তেজগাঁও সাতরাস্তায় গিয়ে শেষ হয়।

জামায়াতকে এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান যুবদলের সভাপতি। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না।

যুবদলের সভাপতি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

কর্মসূচিতে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর গবেষণাবিষয়ক কর্মকর্তা আব্দুস ছাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি আব্দুর রহমান সানি, যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, হাবিবুর রহমান মীম, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category