• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফটবলকে বিদায় জানিয়েছেন ম্যানুয়েল

স্পোর্টস ডেস্ক: / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সব জল্পনার অবসান ঘটিয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জার্মান ফুটবল দলের গোলবার সামলানো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। বিশ্বকাপ চলাকালে ম্যানুয়েল বলেন, চলমান বিশ্বকাপই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ আসর। এর দুই বছর আগে এই ফুটবলার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকেও বিদায় জানিয়েছিলেন তিনি।

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নয়্যার জানান, জাতীয় দলের হয়ে এটাই তার শেষ টুর্নামেন্ট। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার কোনো পরিকল্পনা নেই তার। বরং দেশের জার্সিতে বাকি সময়টুকু উপভোগ করেই বিদায় নিতে চান তিনি।

চল্লিশ বছর বয়সী এই গোলরক্ষকের চোখ এখন শুধুই একটি স্বপ্ন- আরেকবার বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের অন্যতম নায়ক ছিলেন তিনি। তাই ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি বিশ্বকাপ জয় তার বিদায়কে আরও মহিমান্বিত করে তুলতে পারে।

অবসরের সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন নয়্যার। তিনি বলেন, ২০২৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরোপিয়ান আসরের পর বিদায় নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। কারণ জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য যে মানসিক ও শারীরিক চাপ নিতে হয়, তা দীর্ঘ সময় ধরে বহন করা সহজ নয়।

তবে বিদায়ের আবহেও পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি নয়্যারের। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন জার্মানির এই বিশ্বস্ত প্রহরী।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে গোলবারের নিচে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category