• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রাউজানে যুবদল নেতা হত্যা মামলায় ১ আসামি গ্রেপ্তার

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার আসামির নাম মো. রায়হান (২৪)।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বেতাগী ইউনিয়নের বাসিন্দা মাকসুদুল হক চৌধুরী মাসুদ গত ১৩ জুন দুপুরে রাউজানের ৯নং পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সিএনজিচালিত অটোরিকশায় এসে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে রাউজান থানার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ৮ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি এবং রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলারও আসামি।

<span;>এ বিষয়ে র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category