• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
৬ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী

৬ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী: আদ্‌–দ্বীন হাসপাতালের অন্য শাখা চলবে

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

ছয় শিশুর মৃত্যুর ঘটনা রাজধানরী মগবাজারে অবস্থিত আদ্‌–দ্বীন হাসপাতালকেই নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্‌–দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার-নার্সদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের।

মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর অপরাধে শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, এক হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও আদ্‌–দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলবে।

তিনি আরও বলেন, ডাক্তার-নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে সরকার। একই সঙ্গে, স্বাস্থ্য সেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category