কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১৪ জুন) দুপুর ১ টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ, একশান টু একশান, ডাইরেক্ট একশান, ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান, গুপ্তদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ধর্ষকের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান, গুমের নাটক করে যারা, দেশ বিরোধী শক্তি তারা, জামাত শিবির জামাত শিবির, গুপ্ত গুপ্ত, একটা একটা গুপ্ত ধর, ধরে ধরে ধোলাই কর, শিক্ষা গুপ্ত, একসাথে চলে না, গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল সকল অপকর্মের বিচার দাবি করে। তিতুমীর কলেজ ছাত্রদল সকল গুম, খুন, ধর্ষণ ও সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।