• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের করহার যথেষ্ট নয় : আহছানিয়া মিশন সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ‘গেম-চেঞ্জার’ বললেন: কানাডার প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ থাকছে না :ইসি ক্রিকেটার নাঈমকে মারধর: পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয় আসামিকে প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই ভেঙ্গে পড়লো প্যান্ডেল প্রস্তাবিত: বাজেটে জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি চট্টগ্রামের আলোচিত ৫ বছরের শিশু হত্যার আসামিকে মৃত্যুদণ্ড বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
সড়ক দূর্ঘটনা

চলতি বছরের মে মাসেই সড়ক দুর্ঘটনায় ৬২২ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগ হলেও সারাদেশে মোট  ৬১৩ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

‎শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‎বিবৃতিতে বলা হয়, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১৮০টি। এতে ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে ২৭টি। এতে ৩৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে।

এতে বলা হয়, রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। নৌ পথে ২১ টি দুর্ঘটনায় নিহত ১৫ জন এবং আহত ১৫ জন ও সাত জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১৬৯৬ জন আহত হয়েছে।

‎এই সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬.০৫ শতাংশ, নিহতের ৩৭.১৩ শতাংশ ও আহতের ১৩.২৫ শতাংশ।

‎সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ছয় জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, আট জন শিক্ষক, ৯৩ জন নারী, ৬৮ জন শিশু, দুই জন চিকিৎসক, তিন জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী এবং তিন জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

‎এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৯৭৫টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮ দশমিক ৬৯ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ১০ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪ দশমিক ৪৫ শতাংশ বাস, ১২ দশমিক ৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬ দশমিক ৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ৪৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৭৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

‎যাত্রী কল্যাণ সমিতি জানায়, দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া, সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৮১ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category