• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ক্ষতিকর পণ্যের কর বাড়ায় বিরোধী দল অসন্তোষ্ট: প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডা.শফিকুর রহমান বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ‘পুশ-ইন’ বন্ধ করতে ‘বিএসএফ’কে বিজিবির আহ্বান দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল বার কাউন্সিলের প্রিলিমিনারিতে উত্তীর্ণ জাইমা রহমানসহ ৯২০১ পরীক্ষার্থী সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল চলাচল প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার সাবেক মডেল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টায়, বিজিবির বাধা

ডেস্ক রিপোর্ট / ১৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টায় প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল ১১জুন (শুক্রবার) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তাঁদের ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ ১২জুন (শনিবার) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু ছিল। তাঁদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শূন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগিয়ে গিয়ে বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।

এর আগে ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ওই ২৮ জন দুই দিন সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাঁদের ফিরিয়ে নেয় বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category