• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের ঈদ পুনর্মিলনী ফিনল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ১৩৪ জন দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষ, সোমবার খুলছে অফিস

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বৃদ্ধি ও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি অধিনায়ক জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিজিবি ইতো মধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে চামড়া পাচার রোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন ও অবৈধ পারাপারের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক। বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে তাদের উৎসাহিত করা হচ্ছে এবং কোনোভাবেই যাতে সীমান্ত দিয়ে চামড়া পাচার না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।
লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, “সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রমের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category